১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এসএসসির ফরম পূরণ ১ ডিসেম্বর থেকে

শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বরের মধ্যে।

এসএসসির ফরম পূরণ ১ ডিসেম্বর থেকে
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 05:49 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী ডিসেম্বরের প্রথম দিন থেকেই শুরু হবে।

এর আগে ২৭ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, “২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা শেষে আগামী ২৭ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আর মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।”

ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরে প্রকাশ হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।