১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বংশালে আসবাবপত্রের দোকানে আগুন, আহত ১৮

এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 11:34 AM

Updated : 26 Aug 2026, 12:27 PM

ঢাকার বংশালে আসবাবপত্রের একটি দোকানে অগ্নিকাণ্ডে ১৮ জন আহত হয়েছে।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে নাজিম উদ্দিন রোডের মাক্কুশাহ মাজার এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচতলায় অবস্থিত ওই দোকানে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান জানান, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং লালবাগের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ সম্ভব হয়।

তিনি বলেন, “দোকানের ওপরে আবাসিক ভবন থেকে আমরা ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। এদের মধ্যে ১২ জন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ওই ছয়জন হলেন- সাকিব (২২), মুসফিকা (২৫), আমিনুদ্দিন (৭০), ইসরাত জাহান (২৬), তালহা (৪) ও ইসাহাত (৫)।