১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক অভিযোগে হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

এক অভিযোগে হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন
শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন, সেই অভিযোগেও তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। 

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান।

গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ার কথা বলা হয়। এর মধ্যে দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম অভিযোগে মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনার। 

আর এক নম্বর অভিযোগ ‘প্ররোচনা, হত্যার নির্দেশ ও বলপ্রয়োগ থামাতে ব্যর্থতার’ দায়ে আমৃত্যু কারাদণ্ড হয় সাবেক এ প্রধানমন্ত্রীর।

আরেক আসামি আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড হয় চানখাঁরপুল ও আশুলিয়ার দুটি ঘটনায়। আরেকটি অভিযোগেরে দায়ে হয় আমৃত্যু কারাদণ্ড। 

এ মামলায় রাজসাক্ষী হওয়া তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হয় পাঁচ বছরের কারাদণ্ড।  

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউটর তামিম বলেন, “আমরা রায় পর্যবেক্ষণ করছি। তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

কবে আপিল করা হবে জানতে চাইলে তিনি বলেন, “রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই আপিল করতে হয়। তাই আমরা এর মধ্যেই করব।”

পুরনো খবর

জুলাই হত্যা: 'মানবতাবিরোধী অপরাধেশেখ হাসিনার মৃত্যুদণ্ড