১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস

রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।

১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস
রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 03:43 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে ১৮ মাস পর নিজের পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস।

ইউনূস সেন্টারের এক ফেইসবুক পোস্টে বলা হয়, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।

পরে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

১৮ মাস পর নিজের পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন মুহাম্মদ ইউনূস।

১৮ মাস পর নিজের পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন মুহাম্মদ ইউনূস।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ইউনূস চলতি মাসের শেষ দিকে গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও ইউনূস সেন্টার জানিয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১৮ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেই সরকারের অধ্যায় শেষ হয়।