১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে মালদ্বীপকে অনুরোধ

পর্যটন-নির্ভর অর্থনীতির দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি কাজ করেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে মালদ্বীপকে অনুরোধ
মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রাশীদ বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 08:33 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বাংলাদেশ থেকে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মালদ্বীপ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি।

তাদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

পর্যটন-নির্ভর অর্থনীতির দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি কাজ করেন বলে ধারণা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে উভয়পক্ষ থেকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।