Published : 31 Mar 2026, 11:13 PM
রাজধানীর ফুটপাত থেকে দোকান-পাট সরাতে উচ্ছেদ অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
বুধবার থেকে এ অভিযান শুরু হয়ে চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
পুলিশের ট্রাফিক বিভাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রাফিক আটটি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এ অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগরীর সড়কের পাশে বিভিন্ন দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হবে।
এর আগেও বিভিন্ন সময়ে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সরকার। তবে সেসব অভিযান বেশিদূর এগোয়নি। ফলে কয়েক দিন পর সেই পুরনো চেহারাই ফিরেছে ফুটপাতে।