২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, সিইসি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে সংবধর্নায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী রেবেকা সুলতানাসহ অতিথিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া পরিবারের সদস্যদের জন্য সংবধর্নার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী রেবেকা সুলতানা।

মঙ্গলবার বিকালে বঙ্গভবনের সামনের সবুজ চত্বরে এ সংবধর্নায় আরও অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও নাগরিকরা অংশ নেন।

বিজয় দিবসে মঙ্গলবার বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজয় দিবসে মঙ্গলবার বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনাররা, তিন বাহিনীর প্রধান, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী, সাহিত্যিক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধান বিচারপতি, উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

সংবর্ধনায় যোগ দেওয়া আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।