১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তারেক রহমান

দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তারেক রহমান
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 09:39 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ঈদুল আজহার সকালে জাতীয় ঈদগাহে নামাজ শেষে শেরে বাংলা নগরে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। সেখানে থেকে তিনি বাবা ও মায়ের কবর জিয়ারত করবেন। 

শেরে বাংলা নগর থেকে সরাসরি গুলশানে বাসায় যাবেন প্রধানমন্ত্রী। 

দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।