১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার সকাল থেকে মিছিল-জনসভা নয়

ভোট ঘিরে নির্বাচনি এলাকায় অবস্থানের ওপরও বিধিনিষেধ দিয়েছে নির্বাচনি কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 05:57 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ববর্তী ৪৮ ঘণ্টা ও পরবর্তী ৪৮ ঘণ্টায় কোনো মিছিল, শোভাযাত্রা ও জনসভা না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে ইসি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে বৃহস্পতিবার।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচার। এরপর থেকেই মিছিল, শোভাযাত্রা ও জনসভার মত কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া নির্বাচন ঘিরে মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণের পর দিন বিকাল পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থানের ওপরও বিধিনিষেধ এনেছে নির্বাচনি কমিশন।

ইসি বলেছে, এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার এবং ইসির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ সেই এলাকায় ‘অবস্থান করতে পারবে না’।