১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন সচিব

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব শরিফা খান অবসরে গেছেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন সচিব

মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2023, 05:16 PM

Updated : 23 Nov 2023, 05:46 PM

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তাকে ওই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব শরিফা খানকে ২৪ নভেম্বর থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

আলাদা প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।

অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীকে একই পদে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর তার চাকরির বয়স শেষ হলে ওই নিয়োগ কার্যকর হবে।

অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৬ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে ছয় মাসের জন্য তাকে শ্রম সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছ জনপ্রশাসন মন্ত্রণালয়।