Published : 27 Aug 2026, 11:11 PM
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
রাষ্ট্রপতিকে লেখা অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, “১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দৃঢ় বন্ধুত্ব রচনা করেছে জাপান ও বাংলাদেশ। নির্ভরযোগ্য বন্ধু হিসাবে জাপান বাংলাদেশের জাতি গঠন কাজে অব্যাহতভাবে সহযোগিতা করেছে।
“দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নতি এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অর্জনে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ২১ অগাস্ট দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি।