২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হাদির জানাজায় ব্যাগ আনা যাবে না, ড্রোন ওড়াতে মানা

সিঙ্গাপুরের হাসপাতালে মারা যাওয়া হাদির মরদেহ রাতে রাখা হবে জাতীয় হৃদরোগের হিমঘরে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

শনিবার দুপুর ২টায় সেখানে তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।

এতে অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সিঙ্গাপুরের হাসপাতালে মারা যাওয়া হাদির মরদেহ এদিন বিকালে দেশে আসে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখান থেকে কফিনেবন্দি হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাতে সেখানেই হিমঘরে রাখা হবে।