১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বনানীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

রাজধানীর বনানীতে একটি ১১ তলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনওয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবনে আগুন লাগার খবর পান তারা।

“সন্ধ্যা পৌনে ৭টায় বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যায়।”

পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।