১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুদকের সাবেক চেয়ারম্যান মশহুদের নামে মামলার আবেদন

আদেশের জন্য আগামী ২৫ মে দিন ঠিক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জাল-জালিয়াতি ও মিথ্যা নালিশ এনে মামলা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে এ আবেদন করেন হারুন অর রশিদ নামের এক ব্যক্তি।

যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তারা হলেন- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বলেন, “আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে আদেশের জন্য রেখেছেন।”

আবেদনে বলা হয়েছে, আসামিরাসহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে ‘মিথ্যা অভিযোগ সৃজনে’ যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন, তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।