১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ অগাস্ট

ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সকাল ১০টা থেকে এ পরীক্ষা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 12:31 AM

Updated : 11 Sep 2026, 03:52 PM

অতিবৃষ্টি ও জলাদ্ধতার কারণে গত ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৪ অগাস্ট সকাল ১০টা থেকে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে এ বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। 

বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। 

এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। পরীক্ষা শুরুর পর বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু ওই সময় একই কারণে দেশের অন্যান্য অঞ্চলের ১৩ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।

ওই দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভও চলে। এর মধ্যে একদল আন্দোলনকারী সংসদে এলাকায় প্রবেশ করতে গিয়ে পুলিশের লাঠিপেটার মুখেও পড়েন।

আন্দোলন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। তবে সরকার চট্টগ্রাম বোর্ড ছাড়া বাকি এলকায় পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। কিন্তু আন্দোলনে নামা অনেক শিক্ষার্থী ১৩ জুলাইয়ের পরীক্ষায় বসেননি। এখন তাদের জন্য ২৪ অগাস্ট পরীক্ষা নেওয়ার কথা জানাল ঢাকা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন

পরীক্ষা পেছানোর আন্দোলনে মন্ত্রীর পদত্যাগ দাবিযা হল দিনভর