১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ, সম্পাদক মাইনুল

সভাপতি পদে ৫০৯ ভোট পেয়েছেন আবু সালেহ; সাধারণ সম্পাদক পদে মাইনুলের ভোট ৭৫২টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন; আর সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন মাইনুল হাসান সোহেল।

রোববার দিনভর ভোট গ্রহণের পর সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

এতে সভাপতি পদে ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনূল আহসান ভোট পেয়েছেন ৪৮৯টি।

সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান পেয়েছেন ২৮৫ ভোট।

এ ছাড়া ৭৭০ ভোট পেয়ে সহসভাপতি পদে মেহেদী আজাদ মাসুম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল। 

অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক মো. রাশিম মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার সম্পাদক পদে মিজান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে মোহাম্মদ আকতার হোসেন, অলী আজম, মাহফুজ সাদি, আল আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দিন ও সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সাতজন সদস্য নির্বাচনের কথা থাকলেও সমান ভোট পেয়ে সপ্তম হয়েছেন মো. আব্দুল আলীম ও মো. মাজহারুল ইসলাম।