১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

“আমরা সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি,” বলেন প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
কাতারের দোহায় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: বাসস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার।

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এসব সেনাসদস্য নেওয়া শুরু হবে।

মঙ্গলবার কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।

প্রেস সচিব বলেন, “কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। 

“তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে, তবে আমরা এ সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি।”