২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২৯ জেলার সিভিল সার্জন ওএসডি

আগামী ৬ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

২৯ জেলার সিভিল সার্জন ওএসডি
বরিশাল সিভিল সার্জন অফিস, ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 03:41 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

দেশের ২৯ জেলার সিভিল সার্জনদের ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

রোববার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ৬ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

সেখানে বলা হয়, এই স্বাস্থ্য কর্মকর্তারা ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

ওএসডি হওয়া সিভিল সার্জনরা হলেন–

•    বরিশালের ডা. মারিয়া হাসান

•    কুষ্টিয়ার ডা. মো. আকুল উদ্দিন

•    শরীয়তপুরের ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান

•    সিলেটের ডা. মনিসর চৌধুরী

•    নোয়াখালীর ডা. মাসুম ইফতেখার

•    পিরোজপুরের ডা. মো. মিজানুর রহমান

•    কক্সবাজারের ডা. আসিফ আহমেদ হাওলাদার

•    ঝালকাঠির ডা. এইচ এম জহিরুল ইসলাম

•    ফেনীর ডা. মো. শিহাব উদ্দিন

•    পাবনার ডা. শহীদুল্লাহ দেওয়ান

•    শেরপুরের ডা. মুহাম্মদ জসিম উদ্দিন

•    জামালপুরের ডা. মো. ফজলুল হক

•    পটুয়াখালীর ডা. এস এম কবির হাসান

•    মেহেরপুরের ডা. মহীউদ্দিন আহমেদ

•    নেত্রকোণার ডা. অনুপম ভট্টাচাৰ্য্য

•    টাঙ্গাইলের ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া

•    ঠাকুরগাঁওয়ের ডা. নুর নেওয়াজ আহমেদ

•    গাইবান্ধার ডা. কানিজ সাবিহা

•    জয়পুরহাটের ডা, মুহা. রুহুল আমিন

•    গাজীপুরের ডা. মাহমুদা আখতার

•    কিশোরগঞ্জের ডা. সাইফুল ইসলাম

•    বরগুনার ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল

•    নওগাঁর ডা. মো. নজরুল ইসলাম

•    রংপুরের ডা. মোস্তফা জামান চৌধুরী

•    নীলফামারীর ডা. মো. হাসিবুর রহমান

•    মানিকগঞ্জের ডা. মো. মকছেদুল মোমিন

•    লালমনিরহাটের ডা. নির্মলেন্দু রায়

•    পঞ্চগড়ের ডা. মোস্তাফিজুর রহমান

•    কুড়িগ্রামের ডা. মো. মনজুর এ-মুর্শেদ