এবারও নারী দিবসে বিমানের বিশেষ ফ্লাইট
ফ্লাইট পরিচালনা যারা করবেন, তারা প্রত্যেকেই নারী, বলেছে সংস্থাটি।
বিশ্ব নারী দিবসে শনিবার বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এবার বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালনা করবে বলে তথ্য দিয়েছে বিমান বাংলাদেশ।
শুক্রবার রাতে সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, এই ফ্লাইটের বিশেষত্ব হল- ফ্লাইট পরিচালনা যারা করবেন, তারা প্রত্যেকেই নারী।
বিমান বাংলাদেশ বলেছে, সংস্থার ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বিজি ৩৮৮ নম্বর ফ্লাইটে দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু। বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দিবেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা।
রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সকল ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শন করে শনিবার এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে।
এর আগে গত বছর নারী দিবসে ‘অল উইমেন ফ্লাইট’ পরিচালনা করেছিল বিমান বাংলাদেশ। সেবার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মাম রুটে ওই ফ্লাইটে নেতৃত্ব দেওয়া সবাই ছিলেন নারী।
পুরনো খবর:
