Published : 14 Sep 2026, 06:31 PM
ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৯ আসামির জামিন নাকচ করেছে আদালত।
এছাড়া গ্রেপ্তার আরও ৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন এ তথ্য দেন।
অন্যদিকে জামিন নামঞ্জুর হওয়া ৯ আসামি হলেন-রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।
আর কারাগারে পাঠানো ৯ আসামি হলেন-বিল্লাল গাজী (৩৫), ইসমাঈল সিরাজী (৩২), মো. আরিফুর রহমান দিপু (২৭), মো. ইদ্রিসুল আলম (৫৫), জয়নাল আবেদীন মামুন (৫০), জয়ন্ত কুমার বাড়ৈ (৪৩), চিত্ত হক (৭৫), নিরব খান (২২) ও মো. সোহেল (৩০)।
কারাগারে পাঠানো ৯ আসামিকে রোববার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন সোমবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসআই মোক্তার হোসেন বলেন, "আসামিদের পক্ষে জামিনের আবেদন ছিল না।"
এদিকে জামিন নামঞ্জুর হওয়া ৯ আসামিকে রোববার কারাগারে পাঠিয়ে সোমবার জামিন শুনানির জন্য রাখা হয়।
এ বিষয়ে এসআই মোক্তার হোসেন বলেন, "আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।"
শনিবার এ মামলায় ২৪ আসামির ১০ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।
শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।