১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফার্মগেইটে সড়ক অবরোধে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 11:46 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফের ফার্মগেইটে এলাকায় সড়ক অবরোধ করছেন তার সতীর্থরা।

রোববার সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে রাজধানীর ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন।

তিনি বলেন, "তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কিছু শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি।"

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারামারি হয় গেল ৬ ডিসেম্বর। এতে কয়কজন আহত হন। তাদের মধ্যে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাতে মারা যান।

নিহত সাকিবুল তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

পরদিন ১১ ডিসেম্বর তার মৃত্যুর প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে ফার্মগেইট এলাকায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তার সতীর্থরা।

পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে গেলেও এদিন ফের তারা সড়কে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

সতীর্থের মৃত্যুফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ২ ঘণ্টা অবরোধ