২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২২ ইউপিতে সাধারণ নির্বাচন ২৮ এপ্রিল

২০২২ সালে সাত ধাপে সাড়ে চার হাজার ইউপির ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 11:09 PM

Updated : 10 Mar 2024, 11:09 PM

দেশের ২২টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ এপ্রিল সাধারণ নির্বাচন হবে।

স্থানীয় সরকারের এ নির্বাচনের দিনক্ষণ সোমবার জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, ২২টি ইউপির চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ২৮ এপ্রিল নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। এসব ইউপিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট হবে।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা স্থানীয় পর্যায়ে তফসিল জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানান তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোট ২৮ এপ্রিল।

পুরনো খবর:

সপ্তম ধাপে ইউপি ভোট সার্বিকভাবে ভালো হয়েছে: ইসি

ইউপিগুলো হচ্ছে- লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখা, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ; দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল; রাজশাহীর পুঠিয়ার পুঠিয়া; ভোলার লালমোহনের ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ; পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া; বরগুনার আমতলীর আমতলী; সাতক্ষীরা সদরের আলিপুর; সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি; বাহ্মণবাড়িয়ার কসবার কুটি; কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী।

২০২২ সালে সাত ধাপে সাড়ে চার হাজার ইউপির ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মেয়াদোত্তীর্ণ হওয়া সাপেক্ষে বাকি ইউপির ভোট হচ্ছে সময়ে সময়ে।