১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

যে যার ভাষায় একুশের তাৎপর্য জানালেন ঢাকার জাতিসংঘ টিম

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার জাতিসংঘে কাজ করা বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সংস্থাটির বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ নানা ভাষাভাষী প্রতিনিধিরা যে যার মাতৃভাষায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটির তাৎপর্য তুলে ধরেছেন। বাংলায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করা ওই ভিডিওতে কেউ বলেছেন, ‘আজ একুশে ফেব্রুয়ারি, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি, যা আমাদের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য উদযাপন।” আবার কেউ বলেছেন, “এটা ছিল বাংলা ভাষার স্বীকৃতির জন্য লড়াইয়ের ফলাফল।” ভিডিও বার্তায় জাপান, রাশিয়া, স্পেন, ভুটান, সুইডেনসহ আরও কয়েকটি ভাষায় কথা বলেছেন অংশগ্রহণকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 01:46 PM

Updated : 21 Feb 2023, 01:46 PM