Published : 26 Apr 2026, 05:32 PM
বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দ্বিতীয় বৈঠকে অনুমোদন পেল ১৪টি প্রকল্প।
রোববার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোতে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন হবে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে মিলবে ৫ হাজার ৩৪০ কোটি টাকা ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধির ৪টি প্রকল্প রয়েছে।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘এক্সপান্ডিং অ্যাকসেসস টু ইনটেগ্রেটেড হেলথ কেয়ার ফর দ্য আরবান পপুলেশন’;
* অর্থ মন্ত্রণালয়ের ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)’ প্রকল্প।
* মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (তৃতীয় সংশোধন)’ প্রকল্প।
* স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প—
• রেজিলিয়েন্ট ইনফ্রাসট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনিরেবিলিটি রিডাকশন প্রকল্প (প্রথম সংশোধন)
• ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ (প্রথম সংশোধন)’ প্রকল্প
• ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্প
• ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প
* সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প—
• বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প
• সীমান্ত সড়ক (রাঙমাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ প্রকল্প—দ্বিতীয় পর্যায়
• বৈরাগীরপুল (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক (জেড-৮৯১০) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধন) প্রকল্প
• বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চর কাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরী ঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধন)
প্রকল্প
• বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মী পাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ (প্রথম সংশোধন) প্রকল্প
এ মন্ত্রণালয়ের শেষের তিন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলেও কেন পাঁচবার মেয়াদ বৃদ্ধি করা হলো তার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
* রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে—
• বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প
• মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ (প্রখম সংশোধন) প্রকল্প
বিএনপি সরকারের সময়ে গত ৬ এপ্রিল একনেকের প্রথম বৈঠক হয়। তাতে চলমান পাঁচটি প্রকল্পের সংশোধনীতে সায় মেলে। আটটি প্রকল্প নিয়ে আলোচনার পর সেদিনের বৈঠক মুলতবি করা হয়েছিল।