Published : 09 Apr 2026, 10:02 AM
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আশুলিয়া, সাভার ও আশপাশের এলাকায় শুক্রবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয়পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, তার মধ্যে রয়েছে—ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্দ্রারবর, ভাদাইল, লতিফপুর ও আশপাশের এলাকা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।