২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ডিএমপির চার ডিসি পদে রদবদল

এর আগে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে যান।

ডিএমপির চার ডিসি পদে রদবদল
ডিএমপি সদরদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 09:04 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির উপকমিশনার (ডিসি) পদমর্যাদার চারজনের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ সংক্রান্ত আদেশ দেন।

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ২৪ ফেব্রুয়ারি নতুন আইজির নাম ঘোষণার পরের দিন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। 

পরে অতিরিক্ত কমিশনার সরওয়ারকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের আদেশ আসে পুলিশ সদরদপ্তর থেকে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিএমপিতে ব্যাপক রদবদল হলেও বিএনপি সরকারের ক্ষমতাগ্রহণের পর এর বাইরে আর পরিবর্তন হয়নি।

এদিনই প্রথম চার উপকমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হল।

তাদের মধ্যে রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগের উপ-কমিশনার, লালবাগ (গোয়েন্দা) বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগে, গুলশান বিভাগের রওনক আলমকে লালবাগ (গোয়েন্দা) বিভাগে এবং মিরপুর বিভাগের মো. মইনুল হককে রমনার ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।