১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কদমতলীতে ফোমের কারখানায় আগুন

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 07:25 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় আগুন লেগেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।