ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের দায়িত্ব বণ্টন
প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে কোর্ট চলাকালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন দুজন প্রসিকিউটর।
সুপ্রিম কোর্টর আপিল বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোর্ট চলাকালে দায়িত্ব পালনের জন্য প্রসিকিউটরদের নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির স্বাক্ষরে এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে আপিল বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোর্ট চলাকালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন প্রসিকিউটর শাইখ মাহদী এবং প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলামের সঙ্গে প্রসিকিউটর এস এম মইনুল করিম এবং প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীমের সঙ্গে প্রসিকিউটর মো. মামুনুর রশীদ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
