Published : 09 Jul 2026, 01:46 AM
এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ‘অসদুপায় অবলম্বনের’ কারণে ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাতেই বহিষ্কার হয়েছেন ৮০ জন, যা এবারের সর্বোচ্চ।
বুধবার এইচএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র, আলিমে বাংলা দ্বিতীয় পত্র এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন ও পদার্থবিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, সব মিলিয়ে এদিন মোট ৩১ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিন বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসি এবং চট্টগ্রাম বিভাগের অধীনে আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা হয়নি।