১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ ৫ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত

নিহতদের মধ্যে ছয়জনের পোড়া লাশ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 05:54 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান জানান, মরদেহের ডিএনএ নমুনার সঙ্গে পরিবারের ডিএনএ মিলিয়ে দেখে বৃহস্পতিবার তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। 

এই পাঁচজন হল– 

সোমবার দুপুরে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩০ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

নিহতদের মধ্যে কয়েকজনের পোড়া লাশ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছিল। এর মধ্যে ৫ জনের পরিচয় শনাক্তের কথা জানাল সিআইডি।

এক বার্তায় সিআইডি জানিয়েছে, তাদের ডিএনএ ল্যাবের সদস্যরা সিএমএইচে রাখা অশনাক্ত মৃতদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন। সেসব নমুনা বিশ্লেষণ করে মোট ৫ জন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়।

সংগ্রহ করা নমুনা থেকে প্রস্তুত করা প্রোফাইল ও ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত পাঁচটি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে পাঁচটি মৃতদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।