১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

তেজগাঁও থানার ওসি বলেন, যুবকটির কাছে থাকা মোবাইল ফোনটি ভেঙে গেছে। সেখান থেকে সিম নিয়ে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 08:17 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের সাত তলা থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৫টার দিকে শপিং মলের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি ক্যশৈনু।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যুবকটির কোনো পরিচয় না পাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “প্রাথমিক তথ্যে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরায় যুবকটিকে স্বেচ্ছায় লাফ দিতে দেখা গেছে।”

ওসি বলেন, যুবকটির কাছে থাকা মোবাইল ফোনটি ভেঙে গেছে। সেখান থেকে সিম নিয়ে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওই যুবক লাফিয়ে পড়ার সময় বসুন্ধরা শপিং মলে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন নিচে পড়ার পর সেখানে ব্যাপক আওয়াজ হয়। তখন দৌড়ে নিচে গিয়ে দেখি প্রচণ্ড রক্তপাত হয়েছে। দ্রুত নিরাপত্তা কর্মীরা এসে তাকে নিয়ে হাসপাতালের দিকে যায়।

তিনি বলেন, বিপণীবিতানের লেভেল ৭ থেকে লাফ দিয়ে ওই যুবক মাঝখানের মেঝেতে পড়েন। তিনি লাফ দিয়ে পড়ার পর তার পাশে নারীদের একটি ব্যাগ ছিল।