১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও এক বছর পদ্মা সেতু প্রকল্পের পিডি থাকছেন শফিকুল

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত শফিকুলের চুক্তির মেয়াদ বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও এক বছর পদ্মা সেতু প্রকল্পের পিডি থাকছেন শফিকুল

পদ্মা সেতু, ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 07:04 PM

Updated : 19 Jun 2023, 07:04 PM

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। 

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত শফিকুলের চুক্তির মেয়াদ বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আগের চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শফিকুলকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিসিএস সড়ক ও জনপথ ক্যাডারের কর্মকর্তা, প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) শফিকুলকে সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।