১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০১৮ সালে রায় হওয়ার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. হেলাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 11:52 AM

Updated : 10 Feb 2023, 11:52 AM

লুডু খেলাকে কেন্দ্র করে আট বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মো. হেলালের (৩০) বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়ায়। বৃহস্পতিবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয় বলে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান।

তিনি বলেন, “২০১৫ সালে লুডু খেলার দ্বন্দ্ব থেকে সংঘটিত একটি হত্যা মামলা ছিল হেলালের বিরুদ্ধে। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ওই মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।”

মামলার রায় ঘোষণার পর থেকেই হেলাল দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্তকর্তা ফারজানা।