১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 01:26 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন। তার জন্য দোয়া করা হয়েছে চিঠিতে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর তাকে ঢাকার বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে দল ও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে।

খালেদা জিয়ার অসুস্থতার খবরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালটিতে ভিড় করছেন নেতাকর্মীরা। তবে নেতাকর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব।