এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবদলের সাবেক নেতা মোরতাজুল
কুমিল্লা জেলার বরুড়ার খোন্দকার মোরতাজুল করিম যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি ছিলেন।
যুবদলের কেন্দ্রীয় সাবেক নেতা খোন্দকার মোরতাজুল করিমকে (বাদরু) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে দুবছরের জন্য নিয়োগের তথ্য দেয়।
কুমিল্লা জেলার বরুড়ার খোন্দকার মোরতাজুল করিম যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি ছিলেন। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন চাইলেও দলের তরফে তখন সায় মেলেনি।
মোরতাজুল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
