কোর্ট রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লিটন-মামুন
নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতির দায়িত্ব পেয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক হয়েছেন রাইজিং বিডির স্টাফ রিপোর্টার মামুন খান।
মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনটির কার্যালয়ে আগামী এক বছরের জন্য ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
কমিটিতে ডেইলি স্টারের রিপোর্টার এমরুল হাসান বাপ্পী সহ-সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, সকাল সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক আইনজীবী নাইমুর রহমান নাবিল কোষাধ্যক্ষ, জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন দপ্তর সম্পাদক, বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন।
এ ছাড়া বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন (রনি) কার্যনির্বাহী সদস্য হয়েছেন।
