Published : 26 May 2026, 11:25 PM
দেশ-বিদেশের মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে নিজের ফেইসবুকে পেইজে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির ঈদুল আজহা।
“ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”
প্রধানমন্ত্রী বলেন, “ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
“একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার জন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করছি।”