২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।”

সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:04 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার এক বাণীতে তিনি বলেন, “আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

প্রধানমন্ত্রী বলেন, “ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক–এই প্রত্যাশা করি। আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্ধুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভঅবে কাজ করি।”

রোজার শিক্ষা মনে করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, “পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

“রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরীব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই–এই হোক আমাদের অঙ্গীকার।”

প্রধানমন্ত্রী বলেন, “আমি মহান আল্লাহতালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র ঈদুল ফিতরে আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন।

“মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণে নিশ্চিত করুন।”