১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাউশির মহাপরিচালকের দায়িত্বে অধ্যাপক সোহেল

তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাউশির মহাপরিচালকের দায়িত্বে অধ্যাপক সোহেল
অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 07:42 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, যিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন কাউকে মহাপরিচালক না করা পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

এর আগে গত ১৩ এপ্রিল ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি করা হয়। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

সর্বশেষ ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে বি এম আব্দুল হান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে মহাপরিচালক পদের দায়িত্ব দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।