১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএফআইইউ প্রধান শাহীনুলের চাকরি গেল

চলতি বছর জানুয়ারিতে তাকে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিএফআইইউ প্রধান শাহীনুলের চাকরি গেল
এএফএম শাহীনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

আপত্তিকর ভিডিও সামনে আসার পর আলোচনায় থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

তাকে আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউ থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুলকে চলতি বছর জানুয়ারিতে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছিল। ৯ মাসের মধ্যেই তার চুক্তি বাতিল করা হল।

অগাস্টের মাঝামাঝিতে ফেইসবুকে তার একটি আপত্তিকর ভিডিও সামনে আসার পর ১৯ তারিখ থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তিনি। তখন অর্থ মন্ত্রণালয় একটি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস বলেন, “বিএফআইইউ প্রধানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত করার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ফেইসবুকে শাহীনুল ইসলামের একটি ভিডিও গত ১৮ অগাস্ট ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

এর পরের দিন তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত বিএফআইইউ অফিসে উপস্থিত ছিলেন না।

তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।”

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুলের দাবি, তাকে হেয় করতেই এসব ভিডিও ছড়ানো হয়েছে।

ভিডিও সামনে আসার পর 'ছুটিতেবিএফআইইউ প্রধান 

ভিডিও ভাইরালবিএফআইইউ প্রধানের ঘটনা তদন্তে কমিটি