১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধানের ঘটনা তদন্তে কমিটি

তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধানের ঘটনা তদন্তে কমিটি
এ এফ এম শাহীনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিতর্কিত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবের নেতৃত্বে চার সদস্যের এ কমিটি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের আইসিটি ২ শাখার কর্মকর্তা মো. মতিউর রহমান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক তদন্ত কমিটি গঠনের তথ্য দিয়ে বলেন, “তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক বলার পরও তিনি (বিআফআইইউ প্রধান) অফিস করেছেন। এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, “বিএফআইইউ প্রধানের কিছু ভিডিও কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি লিখিত আকারে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মন্ত্রণালয় এ বিষয়ে যে পদক্ষেপ নেবে সেটা গণমাধ্যমকে জানানো হবে।” 

গত সোমবার শাহীনুল ইসলামকে নিয়ে ফেইসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরের দিন মঙ্গলবার তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত বিএফআইইউ অফিসে উপস্থিত ছিলেন না।

বিষয়টি সামনে আসার পর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।”

গভর্নর তার ‘ছুটিতে’ থাকার তথ্য দিলেও বুধবার সকালে বিএফআইইউ প্রধান বাংলাদেশ ব্যাংকে তার কার্যালয়ে এসে অফিস করেন। এতে কেন্দ্রীয় ব্যাংকের অন্য কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুল ইসলাম কয়েকটি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তাকে হেয় করতেই এসব ভিডিও ছড়ানো হয়েছে।

বুধবার বিএফআইইউর প্রধানের অফিস করার তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিএফআইইউ প্রধানের নিয়োগ হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে। তাই বিষয়টি তারা দেখবেন- উনি থাকবেন কি না। তবে গভর্নর ছুটিতে পাঠানোর যে নির্দেশনা দিয়েছেন তা বহাল থাকবে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “বিএফআইইউ প্রধানের বিষয়ে সরকারের প্রত্যক্ষ দৃষ্টি রয়েছে। তার সম্পর্কে উত্থাপিত প্রতিটি অভিযোগের বিষয়ে তদন্তের নিমিত্ত সরকার কর্তৃক চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

“ইতোমধ্যে তদন্তের স্বার্থে সরকারের নির্দেশে বিএফআইইউ প্রধানকে ছুটিতে থাকতে বলা হয়েছে।”

শাহীনুল ইসলাম আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা পদে গত জানুয়ারিতে দায়িত্ব পান। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে দুই বছরের জন্য এ দায়িত্ব দেয় অর্থ মন্ত্রণালয়। 

ভিডিও সামনে আসার পর 'ছুটিতেবিএফআইইউ প্রধান