১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সৌদি থেকে এল নিথর মোশাররফ

“যারা ফেরত আসতে চায়, আমরা তাদের ফেরত নিয়ে আসব; আর এটা পরিস্থিতি অনুযায়ী আমরা করব।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 04:34 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফ হোসেনের মৃতদেহ ১২ দিন পর দেশে আনা হয়েছে।

শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে তার লাশ আসে।

গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় উড়ে আসা বস্তুর আঘাতে মোশারফসহ দুই বাংলাদেশি নিহত হন।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে মোশারফ বছর আটেক ধরে সৌদি আরব থাকছিলেন।

বিমানবন্দরে মোশারফের মরদেহ গ্রহণের সময় সময় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সখীপুরের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের লাশ দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনা হচ্ছে।”

ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ফেরানোর ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের প্রস্তুতি আছে। যারা ফেরত আসতে চায়, আমরা তাদের ফেরত নিয়ে আসব; আর এটা পরিস্থিতি অনুযায়ী আমরা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত আছে।”

বেশিরভাগই চাকরি ফেলে ফিরতে চায় না মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, “আমাদের মিশনগুলো বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে। তারা যেন ভালোভাবে থাকতে পারে সেটা দেখার চেষ্টা করছে। 

“আমরা আশা করব, এই যুদ্ধাবস্থার অবসান ঘটবে। বাংলাদেশ চায়, এই যুদ্ধাবস্থার অবসান ঘটুক। বাংলাদেশ চায় কূটনীতি এবং আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হোক।”

আরও পড়ুন-

যুদ্ধে নিহতসকালে ঈদের টাকা পাঠানোর কথা বললেন মোশারফরাতে মৃত্যুর খবর

সৌদিতে নিহত আরও এক বাংলাদেশিঢাকার উদ্বেগ