১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ভারত সীমান্তে মৃদু ভূমিকম্প

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ২৩ দশমিক ২ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ব্রাহ্মণবাড়িয়ায় মৃদু ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকা থেকেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল ৪টা ৫২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে। 

ইউএসজিএস বলছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ২৩ দশমিক ২ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে, ভারতের আগরতলা থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে, ত্রিপুরার রানিনগর থেকে ২৩ দশমিক ৪ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ৩৮ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রের রুবায়েত কবির জানান, রাজধানী ঢাকা থেকে ১০৫ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

মিয়ানমারে গত ২৮ মার্চ দশমিক মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, তার ধাক্কা বাংলাদেশের কিছু এলাকাতেও লাগে। ওই ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের প্রবণতা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্যও। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।

ভূমিকম্পে কী করব