Published : 15 Dec 2025, 01:19 PM
প্যারাট্রুপারদের নিরাপত্তায় বিজয় দিবসে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। ‘প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে’ ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ‘আন্তরিকভাবে দুঃখ’ প্রকাশ করেছে ডিএমটিসিএল।
স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে সবচেয়ে বেশি পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। তাতে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী অংশ নেবেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ছবি আঁকা হেলমেট পরে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।
বিজয় দিবসে হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন আশিক চৌধুরী