১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুগদায় দুই দিনে তিন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ৩

তিন কিশোরীর মধ্যে দুজন প্রতিবেশীর ধর্ষণের শিকার বলে থানায় অভিযোগ করেছেন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 06:26 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

রাজধানীর মুগদা এলাকায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ও বুধবার পৃথক তিন ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছে মুগদা থানা পুলিশ।

মুগদা থানার এসআই আল-আমীন বলেন, বুধবার ইফতারের পর নিজ বাসায় এক কিশোরী ধর্ষণের শিকার হন বলে থানায় অভিযোগ করেন। পরে ৪০ বছর বয়সী জব্বার নামে তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়।।

“এর আগের দিন মঙ্গলবার আরেক কিশোরীকে তার প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস বাসার ছাদে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরে পিন্টুকেও গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার দুজন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আল-আমীন।

অপরদিকে মুগদা থানার এসআই তহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারই আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ওই ঘটনায় মামলা হয়েছে। কিশোরীর পূর্বপরিচিত সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, চিকিৎসার জন্য তিন কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।