১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

এই ঘটনায় সেলিম নামে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে দক্ষিণখান থানার ওসি আমিনুল বাশার বলেন, “দুই জনই মাদকসেবী এবং মাদক বিক্রিতে জড়িত।”

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে দক্ষিণখান গাওয়াইর বাজারের এলাকায় আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে মৃত্যু হয় তার।

নিহত যুবকের নাম হযরত আলী। 

২৪ বছর বয়সী হযরত একটি করাত কলের কর্মচারী হলেও ‘মাদক সেবী’ বলে দক্ষিণখান থানার ওসি আমিনুল বাশার জানিয়েছেন। 

এই ঘটনায় সেলিম নামে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে তিনি বলেন, “দুই জনই মাদকসেবী এবং মাদক বিক্রিতে জড়িত।”

মাদক নিয়ে বিরোধের জের ধরে এই হত্যা ঘটেছে বলে তথ্য পাওয়ার কথাও বলেন ওসি আমিনুল।

হযরত আলীর বড় ভাই আসাদ জানান, ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় তার ভাইকে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হযরত আলীর আরেক ভাই মো. মিন্টু বলেন, গত রোববার রাতে হাতাহাতির পর সেলিম তার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।