১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পোস্টাল ভোটিং: নিবন্ধন ছাড়াল সাড়ে ৯ লাখ

দেশের ভেতরে থেকে নিবন্ধন করেছেন ৩ লাখ ৫৫ হাজারের বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশ ও দেশের বাইরে থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৯ লাখ ৫১ হাজার ৮০৮ জন।

সোমবার বিকাল ৪টার পর্যন্ত নিবন্ধনের এই হিসাব সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট নিবন্ধনকারীদের মধ্যে দেশের ভেতরে থেকে নিবন্ধন করেছেন ৩ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি কর্মী রয়েছেন ৩ লাখ ১ হাজার ৭১ জন। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মী ৪৬ হাজার ৮০০ জন। আনসার-ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৩ হাজার ৬৭৫ জন।

আর প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ সৌদি আরব থেকে ১ লাখ ৭৭ হাজার ৫৮৩ জন নিবন্ধন করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাতার (৬৩ হাজার ৯২৮) ও মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২)।

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য হাতে আর দুদিন সময় রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।

গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।