১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

আগামী শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে।

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ
ঈদের দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খোলার আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মশার ওষুধ ছিটায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 08:38 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদ্রাসা রোববার থেকে খুলছে।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও কর্মদিবসের প্রথম দিন স্কুল ও কলেজেও এদিন শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এবার রোজার প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি স্কুল ও কলেজে ছুটি শুরু হয়। ঈদের ছুটিসহ যা চলে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এরপর দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে আবার ক্লাস শুরু হবে।

কেরানীগঞ্জের ২১ নং চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর আলআমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে রোজার পুরো মাসজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ‘শিখন ঘাটতি পূরণে’ ছুটি শেষে শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শ্রেণি কার্যক্রম শুরুর পরের ১০ শনিবার স্কুল খোলা রাখতে বলা হয়েছে। আগামী শনিবার থেকে অতিরিক্ত এ ক্লাস নেওয়া হবে।

প্রতিষ্ঠানগুলোর শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে স্কুলগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। তবে পরে রোজার প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।