১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রতিমন্ত্রী হাবিব ও রাজিবের কার কোন দপ্তর

তাদের দায়িত্ব বণ্টনের বিষয়ে মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখা চিঠি দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 06:51 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে।

তাদের মধ্যে হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্বে থাকবেন।

তাদের দায়িত্ব বণ্টনের বিষয়ে মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখা চিঠি দিয়েছে। 

চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ সংসদ সদস্য নির্বাচিত হন।  

অন্যদিকে বরিশাল–৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো. রাজিব আহসান। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তাকে ছাড়া ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। 

তার বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দপ্তরও বণ্টন করা হয়েছে।