১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকায় একদিনে ৪৪৬ জন গ্রেপ্তার

উদ্ধার করা হয়েছে অপহৃত এক ব্যক্তিকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 11:49 AM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ঢাকা মহানগর পুলিশ বুধবার ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক।

এসব ঘটনায় ৫৬টি মামলা দায়ের করা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগ ১০৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৮৩ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জন রয়েছে।

নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫টি ইয়াবা, ৯ কেজি গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল, একটি মোটরসাইকেল, একটি কার্টার ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

এছাড়া অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।